প্রিন্ট এর তারিখঃ ২ নভেম্বর, ২০২৬, ১০:৫২ PM ||
প্রকাশের তারিখঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪২ PM
জামায়াত-আমীর ডা.শফিকুর রহমানের-সঙ্গে তারেক রহমানের-সৌজন্য সাক্ষাৎ
শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সৌজন্য সাক্ষাৎ।
আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান-এর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
জনাব তারেক রহমান এর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব জনাব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান।
সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১